সূর্যমুখী তেলের আশ্চর্য গুণ
আমাদের দেশের পরিচিত একটি তেল হচ্ছে সূর্যমূখী তেল। সূর্যমূখী এক ধরণের একবর্ষী ফুল গাছ। বিশ্বের বিভিন্ন দেশে এই ফুলের বাণিজ্যিক চাষ হয়ে থাকে।এ গাছ প্রায় ৩ মিটার ( ৯ . ৮ ফুট ) লম্বা হয়ে থাকে , ফুলের ব্যাস ৩০ সেন্টিমিটার ( ১২ ইঞ্চি ) পর্যন্ত হয়। এই ফুল দেখতে কিছুটা সূর্যের মত এবং সূর্যের দিকে মুখ করে থাকে বলে এর এরূপ নামকরন করা হয়েছে। শরীরের ব্যাথা ও ক্ষয় রোগ দূর করেঃ এই বীজে আছে ভিটামিন - ই যা আমাদের দেহের নানা রকম ব্যথা দূর করতে সহায়তা করে। সেই সাথে সূর্যমুখী বীজের তেলে বিদ্যমান ভিটামিন - ই আমাদের ত্বককে রক্ষা করে সূর্যের আল্ট্রা - ভায়োলেট রশ্মি থেকে। ত্বকের অযথা বুড়িয়ে যাওয়া এবং ক্ষয় রোধে এই তেল খুবই উপকারী। পুষ্টিগুণে ভরপুর প্রচুর পরিমাণে খাদ্যশক্তি থাকায় সূর্যমুখী বীজের তেল আমাদের দুর্বলতা কাটাতে কার্যকরী। আমাদের দেহের কার্যক্ষমতা বাড়াতে এবং দীর্ঘদিন কর্মক্ষম রাখতেও সূর্যমুখী তেলের ভূমিকা অনন্য। ত্বককে ময়েশ্চারাইজ করে সূর্যমুখী তেল শুষ...